ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৫৩৫

করোনায় একদিনে ২৮ জনের মৃত্যু: আক্রান্ত ৩৩ হাজার 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৪ ২৪ মে ২০২০  

দেশে আরও ১ হাজার ৫৩২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার  এ তথ্য জানানো হয়েছে।
 বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,  ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৭টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৯০৮টি নমুনা। এর মাঝে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩২ জনের শরীরে। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়াল।

তিনি বলেন, এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮ জন। এ নিয়ে মোট ৪৮০ জন মারা গেলেন।

এছাড়া এই সময়ে ৪১৫ জন সুস্থ হয়েছেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর